মালদা

ছোট বৌমাকে কালো যাদু করার অভিযোগ। শ্বশুর মশাইয়ের হাতে প্রহৃত হলেন বড় বৌমা।

কুসংস্কারের বলি হতে হতে বাঁচল একটি প্রাণ। ছোট বৌমাকে কালো যাদু করার অভিযোগ। শ্বশুর মশাইয়ের হাতে প্রহৃত হলেন বড় বৌমা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার করমনি গ্রামে। ঘটনায় আহত বড়বৌমা সোনিয়া রজক চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। 

            জানা গিয়েছে, ইংরেজবাজার থানার কর্মনি গ্রামের বাসিন্দা কমল রজকের দুই ছেলে প্রদীপ রজক এবং সঞ্জিব রজক। বড় ছেলে প্রদীপের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। গত বছর বিয়ে হয় ছোট ছেলে সঞ্জিবের। বিয়ের কয়েক মাস পর থেকে অসুস্থ হয়ে পরে ছোট বউ মানসি রজক। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এমনকি অস্বাভাবিক আচরন করতে থাকে। এই ঘটনায় কমল রজক তার বড় বৌমার দিকে অভিযোগের আঙ্গুল তোলে। তুকতাক করার ফলে তার ছোট বৌমা অসুস্থ হয়েছে এই অভিযোগে কমল রজক ও স্ত্রী নমিতা রজক বড় বৌমা সোনিয়া রজককে ব্যাপক মারধর করে। গুরুত্বর অসুস্থ অবস্থায় সোনিয়া মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শ্বশুর ও শ্বাশুরির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনিয়া। ঘটনার তদন্ত আড়ম্ভ করেছে পুলিশ।

            কালো যাদু বা তুকতাক পুরটায় অবৈঞ্জানিক বিষয়। যার বাস্তব কোন ভিত্তি নেই। এই ধরনের ঘটনায় পারিবারিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কালো যাদুকে ব্যবহার করা হয় বলে মন্তব্য পশ্চিমবঙ্গ বিঞ্জান মঞ্চের। মালদা শাখার সভাপতি কে পি সিং বলেন শিক্ষার অভাবে এই ধরনের ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন।এই সমস্ত জিনিস পুরনো দিনে প্রায় ঘরে ঘরে দেখা জেত।কিন্তু বর্তমানে সমাজ অনেক উন্নত হয়েছে। আর বিজ্ঞানের এই যুগে এই সমস্ত কুসংস্কার গ্রহণযোগ্য নয়।